শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

দুর্গাপুর ইউনিয়নে নুরুল আমিন রুহুল এমপির ব্যাক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ

reporter / ৩৭৪ ভিউ
আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে এখন কেউ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন। ঘরহীনকে ঘর দিচ্ছেন। এ দেশে কেউ আর ঘরহীন থাকবে না। গরম কাপড়ের অভাবে শীতে কেউ কষ্ট পাবে না।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ব্যাক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মহিলাদের আরও সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবেই ইনশাল্লাহ। তাই দলের পদ-পদবি থাকুক বা না থাকুক প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে কোনো অপশক্তিই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।

দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুব হোসেন প্রধান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, ফতেপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান সরকার দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজনু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক ইমাম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম মিলন, মতলব সরকারি ডিগ্রি কলেজের জিএস রহমত উল্লাহ চৌধুরী, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজালাল ও ছাত্রলীগ নেতা সজিব।


এই বিভাগের আরও খবর