শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধের জায়গা দখল করে বসত ঘর নির্মাণ

reporter / ২৫৯ ভিউ
আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর সড়কের চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাংলা বাজার সংলগ্ন সিআইপি বেড়িবাধের জায়গা দখল করে বসত ঘর নির্মাণ করছে স্থানীয়
সিরাজুল হাওলাদার। সরকারি সম্পদ দিনের-পর-দিন দখল করে মার্কেট ও ঘর বাড়ি  নির্মাণ করায় ও কোন ধরনের উচ্ছেদ অভিযান না করার কারণে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ উদাসীনতার কারণে ভূমিদস্যু চক্রেরা ক্ষমতার প্রভাব খাটিয়ে এভাবে সরকারি সম্পদ দিনের পর দিন দখল করে নিচ্ছে।
স্থানীয়রা জানায়, চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাবেক মেম্বার পদপ্রার্থী সিরাজুল হাওলাদার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একটি আবেদনের প্রেক্ষিতে সরকারি সম্পত্তি দখল করে ঘর বাড়ি  নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
সরকারি সম্পত্তি দখল করায় খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভূমিদস্যুদের বাধা দিয়েও তারা পুলিশের কথা না শুনে ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সিরাজুল হাওলাদার জানান, সিআইপি বেড়িবাঁধের পাশে সরকারি সম্পত্তি কিছু জায়গা পড়েছে এর পিছনে ব্যক্তিগত জায়গা হওয়ায় ঘর  নির্মাণের কাজ শুরু করেছি। সবার সাথে যোগাযোগ করে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।
চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, সিআইপি বেড়ীবাদ ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে ঘর নির্মাণের বিষয়টি আমি লোক মারফত শুনেছি। এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলীকে জানিয়েছি তারা আমাকে বলেন সরজমিনে গিয়ে যারা সরকারি জমি অবৈধভাবে ঘর বাড়ি নির্মান করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।


এই বিভাগের আরও খবর