শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

পুলিশ সুপারের সাথে জেলার অফিসার ইনচার্জগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি” সম্পন্ন

reporter / ৩৭০ ভিউ
আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ চাঁদপুরের পুলিশ সুপারের সাথে জেলার সকল থানার  অফিসার ইনচার্জগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি” সম্পাদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।
সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষে চাঁদপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ’গণের সহিত পুলিশ সুপার  ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি পৃথক পৃথকভাবে স্বাক্ষরিত হয়।
এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ সুপার  বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল ইত্যাদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ এবং এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল অফিসার ইনচার্জদের প্রতি আহ্বান জানান। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম,  সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, চাঁদপুর’সহ জেলা পুলিশ, চাঁদপুরের সকল অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর