শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

reporter / ৩৭ ভিউ
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

এফ.এ মানিকঃ
ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়নের গুপ্টি (জমাদ্দার বাড়ি) এলাকায় পারিবারিক কবরস্থানের এজমালি গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারধরের শিকার হয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। নিহত ব্যক্তির নাম আলী হায়দার মজুমদার (৬২)
সোমবার (২৩ মার্চ ২০২৬)  সকাল আনুমানিক ১০টার দিকে একই এলাকার ইসমাইল, সোহাগ, ফয়েজ, হাজেরা বেগম ও দুলালী গংদের সাথে আলী হায়দার মজুমদারের পারিবারিক কবরস্থানে থাকা একটি এজমালি গাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আলী হায়দার মজুমদারের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এসময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। বিশেষ করে তার মাথায় আঘাত করা হয় এবং বুকে জোরে ঘুষি মারা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও অবস্থার অবনতি হতে থাকে।পরবর্তীতে ২৪শে মার্চ  রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
এরপর তাকে দ্রুত ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। কিন্তু পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে নিকটবর্তী রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একই দিন রাত আনুমানিক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা (তদন্ত) ওসি এমদাদুল হক জানান,এ বিষয়ে আমরা অবগত আছি। ইতোমধ্যে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর