শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

reporter / ৪৩২ ভিউ
আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জে উপজেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র পরিচালনায় উপজেলা প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ সহ বিভিন্ন অতিথিরা। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে ১৯ টি স্টল স্থাপন করে। নানান শ্রেণী-পেশার মানুষকে বিভিন্ন ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিক বান্ধব, ডিজিটাল সেবা প্রদানের পাশাপাশি প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়।


এই বিভাগের আরও খবর