শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জে দুই বছর পর বৈশাখি মেলা

reporter / ৪০৮ ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ 
করোনাভাইরাসের মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর ১৪২৯ বঙ্গাব্দের দ্বিতীয় দিনে পশ্চিম পাড়া গাব্দের গাঁও পল্লী যুবক সেবক সংঘ কালী মন্দিরের আয়োজনে ফরিদগঞ্জে চরমুঘুরা নারিকেল তলায় বসেছে বৈশাখী মেলা।
মেলাগুলোতে  বাংলার ঐতিহ্যবাহী মৎশিল্পের হরেক রকমের জিনিস পত্র,বাচ্চাদের হাড়ি-পাতিল, বিভিন্ন রকমের মাটির টেপা পুতুল, বাঁশ ও বেতের তৈরি নানা পণ্যেরের পাশাপাশি মিষ্টান্ন, দধি ও  মৌসুমি ফল তরমুজ পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
রমজানের কারনে অন্যান্য বছরের তুলনায় দর্শণার্থীদের সংখ্যা তুলনামূলক কম হলেও সকাল থেকেই মেলায় ছোট থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মেলায় হরেক রকমের জিনিস বিক্রি করতে আসা দোকানিদের সাথে কথা বললে তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় বেচাকেনা কম হলেও ২ বছর পর যে মেলা বসছে তাতেই তারা খুশি, কারন মেলা উপলক্ষে তাদের ক্রয়-বিক্রির পাশাপাশি এটি তাদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। সব সময় গ্রামীণ ঐতিহ্য বহন করা মেলা চলুক।
মেলার পাশেই বট বৃক্ষের নিচে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা করছেন।
স্থানীয় সচেতন মহল জানান, একসময় বেশ বর্ণিল ভাবে আরো বৃহৎ পরিসরে  মেলাটির আয়োজন হলেও কালের পরিবর্তনে ক্রমশ ছোট হয়ে আসছে মেলার পরিধি। তাদের দাবি স্থানীয় প্রশাসন বিষয়টির প্রতি নজরদারি বাড়িয়ে বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন।
মেলা কতৃপক্ষের সাথে কথা বললে তারা জানান, অতীতের তুলনায় ক্ষুদ্র পরিসরে হলো শান্তি শৃঙ্খলা ভাবে মেলা আয়েজনে আমরা আমাদের সকল প্রস্তুতি গ্রহন করেছি এবং মেলা শেষ হও পর্যন্ত পুরো মেলা প্রাঙ্গন ও মেলার সার্বিক বিষয়গুলোর প্রতিনিয়ত মনিটরিং করছি আমরা।


এই বিভাগের আরও খবর