শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে নারী দিবসে বিতর্ক, র‍্যালি ও আলোচনা সভা

reporter / ৬৬৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম: বিতর্ক প্রতিযোগিতা, র‍্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিসন’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৮ মার্চ (বুধবার) সকালে ফরিদগঞ্জ উপজেলা চত্ত্বর থেকে র‍্যালির মাধ্যমে শুরু দিবসটির মূল আনুষ্ঠানিকতা।
র‍্যালি শেষে ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে “নারী এগিয়ে যাওয়ায় সমাজের চেয়ে পরিবারের বাধা অধিক ” এ প্রস্তাবনায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক বিষয়ের পক্ষদলে বিতর্কে অংশ নেয় ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল বিষয়ের বিপক্ষে অংশ নেয় ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। অত্যন্ত প্রাণবন্ত বিতর্কটি জয় লাভ করে বিষয়ের পক্ষদল ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলপ্রধান জেরিন জামান তারানা।
বিতর্ক প্রতিযোগিতা শেষে উপস্থাপক শামীম হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজলা সহকারী কমিশনার (ভুমি) আজিজুনাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাধেশ্যাম চন্দ্র কুরী, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা সহকারী প্রোগ্রামার নাজমুল হোসেন, বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রফিক উল্যা, ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এবং ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর