শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে সিআইপি জালাল আহমেদ

reporter / ৭৭৯ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
ফরিদগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে সিআইপি জালাল আহমেদ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার উল্লেখযোগ্য পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকা মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদের পক্ষ থেকে তার নেতৃবৃন্দ।

রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জ সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে উপজেলার উল্লেখযোগ্য শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শুরু করেন জালাল আহমেদের সমর্থক ও নেতাকর্মীগণ। মন্দিরে পৌছালে মন্দিরের নেতৃবৃন্দের মধ্যে ডাক্তার পরেশ পাল এবং হিতেশ শর্মা এসময় তাদেরকে শুভেচ্ছা জানান।
এদিন জালাল আহমেদের নেতাকর্মীগণ ফরিদগঞ্জ দাসপাড়া যুবসংঘ পূজামণ্ডপ, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ ধানুয়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহা প্রভুর মন্দিরের পূজামণ্ডপসহ বেশকিছু পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সঙ্গে সিআইপি জালাল আহমেদের হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার সজীব, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, যুবলীগ নেতা আব্দুর রহিম নিলাফ, যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়াজি, ৮নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিরন হোসেন মহন, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ নেতা শাহাদাত তপাদার।

এ বছর দুর্গাপূজা উপলক্ষে শিল্পপতি সিআইপি জালাল আহমেদের পক্ষ থেকে উপজেলার ২০টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়।

এসময় পূজামণ্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং নির্বিঘ্নে দুর্গাপূজা উৎসব পালনে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সকলে উপভোগ করতে পারে এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে সমাপ্ত করতে পারে, সে লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। পূজা চলাকালে কোনো ধরনের অশান্তিমুলক কর্মকাণ্ড যাতে না ঘটে সেইদিকে সকলকে সচেতন থাকার আহ্বান জানান সিআইপি জালাল আহমেদের নেতাকর্মীগণ।


এই বিভাগের আরও খবর