শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

reporter / ৩১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও নীরবতা পালন করা হয়।
সকাল ৮টায় আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মাঠ সমাবেশ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করে। তাদের শৃঙ্খলা, সমন্বয় ও দেশপ্রেম দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।
পরে কুচকাওয়াজ ও বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে ফরিদগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়।


এই বিভাগের আরও খবর