শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪ সদস্যদের পদত্যাগ

reporter / ৫৭২ ভিউ
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম : ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদের স্বেচ্ছাচারিতা ও আর্থিক জবাবদিহিতার অভাবের অভিযোগ এনে সংগঠনের চারজন সক্রিয় সদস্য পদত্যাগ করেছেন। রবিবার (১৭ আগস্ট) তারা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন, সংগঠনের সাবেক সহ-সভাপতি ইয়াছিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক সাহেদ বিন তাহের, সাবেক ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং সাবেক সমাজকল্যাণ সম্পাদক তানজিল হৃদয়।

লিখিত পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, “দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও আমরা সর্বদা অবহেলিত হয়েছি। কার্যনির্বাহী কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত প্রতিষ্ঠাতার একক ইচ্ছার ভিত্তিতে নেওয়া হচ্ছে। একইসাথে অর্থনৈতিক লেনদেনে কোনো স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। এর ফলে সংগঠনের কার্যক্রম বারবার সংকটে পড়েছে। এসব অন্যায় ও একরোখা সিদ্ধান্তের প্রতিবাদেই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে, সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদের বিরুদ্ধে এর আগেও অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল। ২০২১ সালে সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদকসহ ছয়জন সদস্য একই ধরনের অভিযোগে পদত্যাগ করেছিলেন।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মতান্ত্রিক কার্যক্রম ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ফরিদগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন ভবিষ্যতে আরও সংকটে পড়তে পারে।

 


এই বিভাগের আরও খবর