শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বিলুপ্তির পথে ঢেঁকি শাক বা বউ শাক

reporter / ৪১৪ ভিউ
আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

বিলুপ্তির পথে ঢেঁকি শাক বা বউ শাক

মতলব উত্তর প্রতিনিধি :
বিলুপ্তির পথে ভিটামিন ও আয়রন যুক্ত সবজী ঢেঁকি শাক। বাহারি রকমের শাকসবজির মধ‍্যে আবহমানকাল থেকেই ঢেঁকি শাক গ্রামবাংলার অতি পরিচিত ও অতি প্রিয় একটি শাক। বউ শাক, পালই শাক বা ঢেঁকিয়া শাক হিসেবেও তার পরিচিতি রয়েছে। বৈজ্ঞানিক নাম: Diplazium esculentum)। এটি Athyriaceae পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি।

আগের দিনে ভিটায়, ঝোঁপ-ঝাড়ে, বাড়ির আঙ্গিনায় হাত বাড়ালেই মিলত টেঁকি শাক।চাঁদপুরের মতলব উত্তরে বিলুপ্তির পথে ভিটামিন ও আয়রন যুক্ত সবজী এই ঢেঁকি শাক। বিভিন্ন উৎসবে এই টেঁকি শাক পরিবেশন করা হতো। এখন নতুন প্রজন্মের অনেকেই ঢেঁকি শাক চিনেন না। নিত‍্য নতুন বাড়ি ঘর তৈরি হওয়াতে ভিটে, ঝোঁপ-ঝাড় না থাকায় টেঁকি শাক এখন বিরল। কিন্তু সময়ের পরিবর্তনে ঢেঁকি শাক প্রায় বিলিন হতে চলেছে। আমরা আবাদী জমি ও ভুমি বাড়াতে গিয়ে ঢেঁকি শাককে যেন চির তরে বিদায় করে না দেই।

এই শাকে প্রচুর ভিটামিন এ ও সি রয়েছে। এছাড়াও এ ঢেঁকি শাকে রয়েছে বিভিন্ন রোগের সমাধান। ঢেঁকি শাক খেলে দাঁতের ক্ষত বা ক্যাভিটি দূর হয়। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ঢেঁকি শাক পটাসিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের উচ্চ কিংবা নিন্ম রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ফুসফুস ও ত্বকের ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা রয়েছে এই শাকের। পুরোনো কাঁশি ও কাঁটা-ছেঁড়া কিংবা ঘা-ক্ষত সারিয়ে তোলে এই শাক।‌ ঢেঁকি শাক আমাদের বিভিন্ন রকমের ব্যথা, লিভার ইনফেকশন এবং ঠাণ্ডা-কাঁশির জীবাণু ধ্বংস করে।

৭৫ উর্ধ বয়সের বৃদ্বা কমলা বেগম বলেন, ‘আমাদের সময়ে প্রচুর পরিমানে ঢেঁকি শাক পাওয়া যেত। এখন তা আর দেখতে পাইনা।’

মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন বলেন, সরকারি উদ্যোগে বানিজ‍্যিকভাবে ঢেঁকি শাকের আবাদ করলে নতুন প্রজন্ম এই শাক সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে।


এই বিভাগের আরও খবর