শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ব্রাহ্মনচক সপ্রাবি বিনামূল্যে বই বিতরণ ও শহীদ মিনার নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন

reporter / ৪১৬ ভিউ
আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

 

মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার ৪০ নং ব্রাহ্মনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় উদ্যেগে শহীদ মিনার নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ১ লা জানুয়ারি ( শনিবার) দুপুরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সিনিয়র সচিব মোরশেদ আলম সরকার।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, বিনামূল্যে বই বিতরণ সরকারের একটি প্রশংসনীয় উদ্যেগ। অন্য কোন সরকার এই ধরনের উদ্যেগ নেয়নি।
তিনি আরও বলেন, শহীদ মিনার আমাদের অনেক তাৎপর্য বহন করে। আমাদের প্রজন্ম বুঝতে শহীদদের আত্ম ত্যাগের কথা। আমিও এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। বহুদিন পর এই বিদ্যালয়ে উপস্থিত থাকতে পেরে এবং অনেকের সাথে দেখা হওয়ায় অনেক ভালো লাগছে। স্থানীয় উদ্যেগে শহীদ মিনার নির্মাণের লক্ষে আয়োজিত অনুষ্ঠানের আয়োজক কমিটিসহ সকলে আন্তরিক অভিনন্দন। এই বিদ্যালয়ের উন্নয়ন ও সফলতা কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাহফুজ মিয়া।
মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহজাহান প্রধানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম খোকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুব প্রধান, কমিউনিটি পুলিশিং এর সভাপতি সুলতান মাহমুদ মিয়া, সাবেক ইউপি সদস্য দুলাল প্রধান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য সাইফুল ইসলাম, বিশিষ্ঠ্য শিল্পপতি ফারক মিয়া,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদী হাসান সরকার, বিশিষ্ট সমাজ সেবক শহীদ উল্লাহ মাস্টার, ওয়ার্ড আ’লীগের সভাপতি এসএম জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা সরকার,সিরাজুল ইসলাম , রুহুল আমিন মিয়াজি, সমাজ সেবক বিল্লাল প্রধান, নুরুজ্জামান প্রধান, আলী আর্শাদ সরকার, ইউনিয়ন যুবলীগ নেতা মহন মিয়াজি, হুমায়ুন কবির।
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে


এই বিভাগের আরও খবর