শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ভালো কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে —–জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ

reporter / ৪৮৪ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

দেহের উন্নতি খেলায়,মনের উন্নতি পড়ায় ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক এীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
এসময় তিনি বলেন,আমরা সুন্দর স্বাভাবিক একটি পরিবেশ চাই । যেই পরিবেশে আমাদের সন্তানরা সুন্দর ভাবে বেড়ে উঠবে।আমাদের আচার আচরনে কিন্তু সন্তানরা প্রভাবিত হয়।কাজেই আমাদের আচরণ কিন্তু ভালো হতে হবে। শিক্ষার্থীদের বলবো সহজে কিছু পেলে তা কিন্তু স্থায়ী হয়না কিন্তু কষ্টকরে অর্জন করলে সেই অর্জন স্থায়ী হয়।তোমাদেরকে ভালো কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অবশ্যই বাবা-মার দোয়া নিয়ে এগিয়ে যাবে তাহলে তোমাদেরকে কেও আটকাতে পারবেনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন,এই বিদ্যায়লটি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। শিক্ষার্থীদের বলবো কর্মদক্ষতা অর্জন করে সামনের এগিয়ে যেতে হবে। কিশোর অপরাধ থেকে তোমারা দূরে থাকবে। কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলতানা ফেরদাউস আরা এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মনজিল হোসেন ও সিনিয়র শিক্ষক আতিকুর রহমান মজুমদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদ, নির্বাহী ম্যাজিস্টেট দেব জানি করসহ অন্যান্য অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর