শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলবে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

reporter / ২৯৮ ভিউ
আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

লিয়াকত হোসাইন :
মতলব উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে মোহনপুর নৌ-পুলিশ।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলেন- মোঃ বিল্লাল হোসেন (২৫)। সে কুমিল্লা কোতয়ালী থানার বশন্তপুর গ্রামের আলী আকবরের ছেলে।
শুক্রবার (২৭মে) বিকেল ৩টার সময় মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চ ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানায়ায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই বাবুল,এএসআই মাইনুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
মোহনপুর ফাঁড়ি থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদকবিক্রেতা চাঁদপুর থেকে ল যোগে গাঁজা নিয়ে মতলবের মোহনপুর ল ঘাটে নামে। সে এসময় একটি কাপড়ের ব্যাগে ১৪ কেজি গাঁজাসহ লঞ্চ ঘাটে অবস্থান করছিলেন। সে হয়তো এসময় কাউকে খুঁজছিলেন। সে একটি কাপড়েরর ব্যাগে করে মাদক নিয়ে মাদক বিক্রির জন্য নারায়নগঞ্জ যাওয়ার কথা। পরে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরম্নদ্ধে নৌ-পুলিশ ফাঁড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর