শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে ইরি-বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

reporter / ৪৩৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

 

মতলব উত্তর ব্যুরো
দেশের অন্যতম বৃহত্তম সেচ প্রকল্প মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে চলতি বোরো মৌসুমে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। আবহাওয়া অনুক‚লে থাকলে ও পুরো মৌসুমে সময়মত পানি পেলে ফলন ভাল হবে বলে আশা করছে তারা।
উপজেলার ঠাকুরচর, আদুরভিটি, মরাদোন, রাঢ়ীকান্দি, ইসলামাবাদ, ফতেপুর, গজরা, লতরদি, দূর্গাপুর, ইছাখালী, নাউরীসহ অন্তত ১০ বিল ঘুরে দেখা গেছে, কৃষকরা দলে দলে ধান রোপন করছে। ভোর থেকে সন্ধ্যা গড়ানো পর্যন্ত মাঠে সময় কাটাচ্ছে তারা। বসে নেই কৃষাণীরাও। বীজতলা থেকে চারা উত্তোলনে ঘর ছেড়েছেন নারী ও শিশুরাও।
কৃষকরা জানান, মৌসুমের শুরুতে পানি পেয়েছি। সমসয়মত আবাদ শুরু করতে পেরে ভাল লাগছে। পুরো মৌসুমে টানা পানি পাওয়া অব্যাহত থাকলে আশা করি ফলন ভাল হবে।
কৃষি বিভাগ জানায়, এ প্রকল্পে এবার আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ২শ’ হেক্টর। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪ হাজার ৪শ’ ২৬ মেট্রিক টন চাউল। এরমধ্যে ব্রি-২৮, ২৯, ৫৮, ৬৯, ৬৩, ৬৪, ৭৪, ৭৫, বিআর-৩, ১৬ এবং ভোজন, আলাল ও কালী বোরো জাতের ধান চাষ করা হচ্ছে। লক্ষ্যমাত্রা পূরণ হলে এ উপজেলার খাদ্য চাহিদা মিটবে এবং জাতীয় গ্রিডেও ধান দেওয়া সম্ভব হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, যথাসময়ে রোপন শুরু হয়েছে। হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের ১৩ টি জাতের বীজ রোপনে এখন ব্যস্ত কৃষকরা। আমরা সার্বিক তদারকি করছি। আবহাওয়া অনুক‚লে থাকলে আশা করি ফলন ভাল এবং লক্ষ্যমাত্রা অর্জন হবে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবহারকারী ফেডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস জানান, আমরা প্রতিটি মৌসুমেই সঠিক সময়ে পানি সরবরাহ করে থাকি এবং লক্ষ্যমাত্রা অর্জন করে জাতীয় গ্রিডেও খাদ্য দিতে পারছি। বোরো মৌসুম শেষ হওয়া পর্যন্ত পানি সরবরাহ অব্যাহত থাকবে। আশা করি উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে।


এই বিভাগের আরও খবর