শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে সাবেক চেয়ারম্যান দানেশের উদ্যোগে ইফতার মাহফিল

reporter / ৩৬৬ ভিউ
আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ এপ্রিল বিকালে ছোট হলদিয়াস্থ বাসভবনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে আমাদের সহায়তা করতে হবে।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্যদের আত্মার মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আশফক চৌধুরী মাহি’র দীর্ঘ আয়ুু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ইফতার মাহফিলে অংশ নেন।


এই বিভাগের আরও খবর