সাইফুর রহমান সবুজঃ
ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যাত্রী হয়রানি,ফিটনেস বিহীন গাড়ী,অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অভিযোগে অভিযোগে বাবুরহাট-মতলব-ঢাকা রুটের বাসগুলোতে আকষ্মিক অভিযান পরিচালনা করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম ইশমাম।
১৯ মার্চ দুপুর ২ টায় মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। একটি ফিটনেসবিহীন যাত্রীবোঝাই জৈনপুর পরিবহণ(ঢাকা মেট্রো- ব-১১৫৭৬০) বাসে অভিযান পরিচালনা করে ৩০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্টেট কে এম ইশমাম। তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের যেনো বিড়ম্বনা না হয় তাই কয়েকটি বাসের চালক-কন্ট্রাকটরকে সতর্ক করে ছেড়ে দিয়েছি।তবে ফিটনেসবিহীন গাড়ীকে কোন ছাড় দেয়া হবেনা। ভাড়ার তালিকা বাসের সম্মুখপ্রান্তে ঝুলানো থাকতে হবে। অতিরিক্ত ভাড়ার বিষয়টা বাস মালিকপক্ষের সাথে বসে সমাধান করতে হবে।ঈদের পরেও এই অভিযান অব্যহত থাকবে।