শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব দক্ষিনে একই রাতে ডাকাতি ও চুরি,  বিশ লক্ষ টাকার মালামাল লুট 

reporter / ৪২৭ ভিউ
আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিন উপজেলায় একই রাতে ডাকাতি ও চুরির ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা যায়। শুক্রবার (১৪ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে
সরেজমিনে জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের লাকশিবপুর গ্রামের মৃত ফজলু আব্বাসীর ছেলে শাজাহান আব্বাসীর তিন তলা ভবনের সীমানা প্রাচীরের কাঁটাতারের তার কেটে ভবনের আঙ্গিনায় প্রবেশ করে ডাকাত দল। এরপর তারা ভবনের মূল ফটকের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাত দল। ওই সময় তারা শাজাহান আব্বাসীকে অস্ত্রের মুখে হাত পা বেঁধে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় শাহজাহান আব্বাসী বলেন, মুখোশধারী ১০/১২ জন ডাকাত ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে। ঘটনার সময় আমার পরিবারের অন্য সদস্যরা ঢাকায় অবস্থান করছিলেন। তারা ২১ ভরি স্বর্ণ, নগদ ৩১ হাজার টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ টাকার অধিক। ডাকাতির ঘটনায় মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।
অপরদিকে একই রাতে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তুষপুর ব্রিজ সংলগ্ন মোয়াজ্জেমের ভারাটিয়া অটো চালক  জাকির হোসেনের ঘরের দরজা ভেংগে ঘরে প্রবেশ করে  জাকির ও তার স্ত্রী বেবী বেগম এবং তার মেয়ে রুবিনাকে হাত পা বেঁধে নগদ ২৮ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায় ।
এই ইউনিয়নের ঘোড়াদারী নহরী শেখ বাড়ীর মৃত মনু মেস্তুুরীর ছেলে প্রবাসী আলমগীরের ঘরে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ীর লোকজনকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ন অলংকার ও বিদেশ যাওয়ার প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায় । একই গ্রামের মিয়াজী বাড়ীর মোকলেছুর রহমানের ঘরে দুইটি সিঁদকেটে ঘরে প্রবেশ করে ডাকাত দল এ সময় দুইটি টাস্ মোবাইল নিয়ে যায় ।  একই রাতে চার বাড়ীতে ডাকাতি ও চুড়ির ঘটনায় এলাকা বাসীর মধ্যে আতংক বিরাজ করছে ।
ওসি তদন্ত মফিজুল ইসলাম বলেন খবর পেয়ে আমি ঘটনাস্হল পরিদর্শন করেছি, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।


এই বিভাগের আরও খবর