শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মৃত আওয়ামী লীগ কর্মীর ব্যাংক ঋণ পরিশোধ করলেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

reporter / ২৬০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস মৃত এক আওয়ামী লীগের কর্মী মোঃ সালাউদ্দিনের ব্যাংক ঋণ পরিশোধ করে দিয়েছেন।
গতকাল ২৪ মে বুধবার দুপুরে তিনি নন্দলালপুর গিয়ে মৃত আওয়ামী লীগ নেতার ঋণের টাকা পরিশোধ করে দেন।
উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামের ইয়াকুব আলীর ছেলে মৃত মোঃ সালাউদ্দিন ইসলামাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। মৃত্যুবরণ করার আগে অগ্রণী ব্যাংক নন্দলালপুর শাখা থেকে ৫০ হাজার টাকা কৃষি ঋণ করেছিলেন। কিন্তু তিনি পরিশোধ করার আগেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারটি অসহায় পড়েন। তারপর থেকে ব্যাংকের কর্মকর্তারা ঋণ পরিশোধ করার জন্য বার বার তাগাদা দিচ্ছিল। মরহুম সালাউদ্দিনের পরিবাবর্গ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর কাছে বিষয়টি জানান। এরপর তিনি উদ্যোগ নিয়ে বুধবার ওই ঋণের ৫০ হাজার টাকা পরিশোধ করে দেন।
এদিকের এমএ কুদ্দুস এর এই মানসেবার খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকার মানুষ তার প্রশংসা করতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ প্রচার হয়েছে।


এই বিভাগের আরও খবর