শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মেঘনা পাড়ের মাটি কাটায় ৪ জনকে দুই লাখ টাকা জরিমানা

reporter / ২৪৪ ভিউ
আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে মেঘনা নদীর পশ্চিম পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক ৪ ব্যাক্তিকে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমনা আদালত।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে চাঁদপুর নৌ থানায় আটক ব্যাক্তিদের জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ।
আটক ব্যাক্তিরা হলেন-শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা এলাকার মো. জামাল সরদার (৩০), বড়গুনা জেলার বেতাগী থানার হোসনাবাদ এলাকার ওয়ারেছ আলী শিকদার (৫৭), সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার লাচ্চু খাল এলাকার ইয়াছিন (২৪) ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আসাইল এলাকার রুবেল শেখ (৩০)।
সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নদীর পাড়ের মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল ইব্রাহীমপুর ইউনিয়নের আলুপাড়া নামক স্থানে নদী তীরে মাটি কাটা অবস্থায় ৪ ব্যাক্তিকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী ৫০হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে চাঁদপুর নৌ থানা পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করেন।
চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমানসহ পুলিশ সদস্যরা স্পীডবোট নিয়ে প্রশাসনের সাথে অভিযানে সহযোগিতা করেন। আটক ব্যাক্তিদের জরিমানা শেষে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।


এই বিভাগের আরও খবর