শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ সংসদে আইন পাশ হওয়ায় ছেংগারচর পৌরসভায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

reporter / ৩১৫ ভিউ
আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

মতলব উত্তর ব্যুরো
মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ বিধান রেখে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হওয়ায় চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন।
গতকাল শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ছেংগারচর বাজারে পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিলটি বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেন।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগের সদস্য নাজমুল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, বন ও পরিবেশে বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার,  উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম,  পৌর যুবলীগ নেতা ওমর খান, মিল্টন সরকার, পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপূর্ব, রাজিব’সহ নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ সংসদে আইন পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন,
পৌর মেয়র রফিকুল আলম জজকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয়ার আহ্বান জানান।
মেয়রের বিভিন্ন অপকর্ম তুলে ধরেন বক্তারা


এই বিভাগের আরও খবর