শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোহনপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরীর প্রথম জানাযা সম্পন্ন।। নুরুল আমিন রুহুল এমপির শোক প্রকাশ

reporter / ২৯৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ঃ৩০ মিনিটে ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে মতলব উওর উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, ০৭ নং মোহনপুর  ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত স্বর্ন পদক প্রাপ্ত সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক চৌধুরী বাবুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে  রাজিউন।
তার মৃত্যুতে চাঁদপুর -২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল গভীর শোক প্রকাশ করেন। তিনি  মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নুরুল আমিন রুহুল এমপি জানাজা পূর্ববর্তী বক্তব্যে বলেন, বাবুল চৌধুরীর মৃত্যুতে মোহনপুর ইউনিয়ন তথা মতলব উত্তর উপজেলার আওয়ামী পরিবারের অপূরনীয় ক্ষতি হয়েছে। তিনি মহান স্বাধীনতা সংগ্রামের একজন অকুতোভয় দুঃসাহসী ক্র্যাক প্লাটুন সদস্য হিসেবে সাহসীকতার সাথে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। তার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাত নসীব করেন। মরহুম বাবুল চৌধুরীর প্রথম জানাজা গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ঢাকার উত্তরার নিকুঞ্জ এলাকায় অনুষ্ঠিত হয়।
মরহুমের প্রথম জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর -২ আসনের  সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল,
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী,
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল,
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান।মরহুমের ছোট ভাই শ্রমিক নেতা নাসির উদ্দীন চৌধুরী।
১১ নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ’ সহ ঢাকায় অবস্থানরত মরহুমের অসংখ্য গূনগ্রাহী, আত্মীয়স্বজন ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে নুরুল আমিন রুহুল এমপি মরহুম বাবুল চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মরহুমের দ্বিতীয় জানাজা আজ শুক্রবার মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।


এই বিভাগের আরও খবর