শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাজরাজেশ্বরে জেলেদের মাঝে চাল বিতরণ

reporter / ২৫৫ ভিউ
আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডের  চাল বিতরণ করা হয়েছে। গতকাল ২৫ মার্চ  শনিবার চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ইউনিয়নের ২ হাজার ৪ শ’ ৫০ জন নিবন্ধিত জেলের মাঝে বরাদ্ধ এসেছে ২ হাজার ২ শ ৩০ জনের। দু কিস্তির জাটকা রক্ষায় চাল ৮০কেজি করে বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার এ টি ও মজিবুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র মহাজন, ইউনিয় মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইহব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেন্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, সদর উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্ধুকসী, এমবি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত আলী গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক বিল্লাল দেওয়ানসহ আরো অনেকে।

হাজী হযরত আলী বেপারী বলেন  জাতীয় সম্পদ  ইলিশ। এ ইলিশের পোনা জাটকা রক্ষায় মার্চ – এপ্রিল দু মাস  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সরকার অভয়াশ্রম ঘোষণা করেছেন। এ সময় নদীতে সকল প্রকার মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। জাটকা  না ধরার জন্যে সরকার নিবন্ধিত জেলেদের এ খাদ্য সহায়তা দিয়েছে। সেই আলোকে ইউনিয়নের ২ হাজার ৪শ’ ৫০ জন তালিকাভুক্ত জেলের মাঝে মাঝে ২ হাজার ২ শ ৩০ জন জেলের খাদ্য সহায়তার বরাদ্ধ সরকার দিয়েছে। আমরা নিবন্ধিত সকল জেরের মাঝে সমান ভাবে চাল বন্টন করে দিয়েছি।


এই বিভাগের আরও খবর