শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সভা অনুষ্ঠিত সভাপতি আনু সম্পাদক জাকির

reporter / ২৭৮ ভিউ
আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ মার্চ শনিবার সকাল ১০ টায় রেলওয়ে হকার্স মার্কেটের বি বক্লে তা অনুষ্ঠিত হয়। চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির গভঃ রেজি নং চট্টঃ  ২৮০৭ এর   সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধার পরিচালনায় বার্ষিক আয় ব্যায়ের হিসাব উপস্হাপন করা হয়।

এ সময় বক্তারা বলেন, আগে আমাদের মার্কেটে নামাজ পড়ার স্হান ছিল না।রেললাইনের পাশে আমাদের কে নামাজ আদায় করতে হতো। এ কমিটির মাধ্যমে হকার্স মার্কেটে পূর্বাংশে নামাজের স্হান তৈরি করা হয়েছে। মার্কেটের সুন্দর্য্য বৃদ্ধি করা হয়েছে। আগে মার্কেটের দোকানিদের মালামাল বৃষ্টিতে ভিজে যেত। ক্রেতারা ভিজে যেত। এখন আর দোকানিদের মালামাল নষ্ট হয়না, ক্রেতা সাধারন বৃষ্টিতে ভিজতে হয়  না । মার্কেট অনেক সূন্দর হয়েছে। এ সুন্দর্য্যের করণে এখন দোকানের ভেলু বৃদ্ধি পেয়েছে। এক সময় অর্থাৎ ২০১৩/১৪ সালে সন্ত্রাসী, চাঁদাবাজদের দৌরাত্ব ছিল এ মার্কেটে।তারা দোকান থেকে মালামাল নিয়ে যেত।  ব্যবসায়ীরা হয়রানির স্বিকার হতো। সমিতির বর্তমান  কমিটি দায়িত্ব নেয়ার পর রেলওয়ে হকার্স মার্কেটের ব্যবসায়ীরা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত  হয়েছে। এই ঐক্যের ধারা আমাদের সবাইকে ধরে রাখতে হবে।আমাদের মার্কেটের বৈদ্যুতিক ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে আমরা চেষ্টা করেছি যত দ্রুত বিদ্যুতের ব্যবস্হা করতে। আমরা এমন একটা ট্রান্সফর্মার পেয়েছি তা ২/৪ দিনের মধ্যে তা স্হাপন করা হবে।আমরা সরকারের বিধি বিধান,  নিয়ম কানুন মেনে চলতে হবে। তা মেনে ব্যবসা করবেন। আমরা ওয়ার্চ টাওয়ার করবো, মার্কেটে চুরি রোধে এ কাজ করা হবে।

বক্তব্য রাখেন সমবায় অফিসের মাঠ কর্মকর্তা মোঃ  ইমরান হোসেন, ব্যবসায়ী শাহ জালাল, হেদায়েত উল্যাহ, আল নোমানসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সদস্যরা সর্বসম্মতি ক্রমে সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন আনু ও সাধারন সম্পাদক হাফেজ  জাকির হোসেন মৃধাকে নির্বাচিত করা হয়।
সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন আনু, সিনিয়র সহ সভাপতি মহসীন , সহ সভাপতি মজিবুর রহমান আখন্দ,সাধারন সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, সহ সাধরন সম্পাদক আল আমিন, খোকন গাজী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মজিবুর রহমান , দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রিয়া ও সমাজ কল্যান সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক রাসেল পাটোয়ারী,সদস্য আমিনুল ইসলাম, হানিফ মাল, দোলোয়ার হোসেন ঢালি, মাহবুব আলম খোকা, ইসমাইল হোসেনকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর