শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শাহরাস্তিতে ৫ কেজি গাঁজাসহ ২ ভাই গ্রেফতার

reporter / ৩৪৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে ৫ কেজি গাঁজাসহ ২ সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৭ টার সময় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ ভাই ও বানিয়া চোঁ যাত্রী ছাউনির সামনে থেকে অপর ভাইকে  গ্রেফতার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ মহিউদ্দিন আহমেদ, মোঃ মাহদী হাসান ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় চেকপোস্ট বসায়। ওই সময় যাত্রীবাহি বোগদাদ সার্ভিসে তল্লাশি করে ৩ কেজি গাঁজাসহ মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের সেকান্দার আলী  বিশ্বাসের পুত্র রুবেল বিশ্বাসকে গ্রেফতার করেছে। রুবেল বিশ্বাসকে আটকের পরপরই বানিয়া চোঁ যাত্রী ছাউনির সামনে তার ভাই মোঃ ফয়সালকে গ্রেফতার করে পুলিশ।  ওইসময় তার ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা জব্দ করে।
 শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর