শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হঠাৎ  বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, ক্ষতির মুখে মালিকরা

reporter / ৪০১ ভিউ
আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুক্রবার হঠাৎ বৃষ্টি হওয়ায় ১৩ ইটভাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে অধিকাংশ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন ভাটার মালিকেরা। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। যার কারণে সাময়কিভাবে ইটভাটাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, শুষ্ক আবহাওয়া থাকায় প্রতিবছর এই সময়ে ইট তৈরি করা হয় ভাটাগুলোতে। কাঁচা মাটি রোদে শুকিয়ে নিয়ে আগুনে পুড়ে প্রস্তুত করা হয় ইট। কিন্তু এবার মাঘ মাসের শেষের দিকে গতকাল শুক্রবার দুপুর থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দিনভর বৃষ্টি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউউদ্দিন জানান, লঘুচাপের কারণে চাঁদপুর সহ এই অঞ্চলের বৃষ্টিপাত শুরু হয়েছে।

মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের এনায়েত নগর সাহেব বাজারে অবস্থিত  ব্রিকফিল্ড এর মালিক সরকার মোঃ আলাউদ্দিন বলেন, ‘আমাদের ইটভাটায় প্রায় ৬ লাখ কাঁচা ইট রোদে শুকাতে দেওয়া আছে। শুক্রবার বিকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় কাঁচা ইট রক্ষায় প্রায় এক লাখ টাকার প্লাস্টিক কেনা হয়েছে। কিন্তু এরপরও প্রায় তিন লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। যেটুকু কাঁচা ইট চাতালে রয়েছে, সেগুলোও আংশিক গলে গেছে।

মাটি থেকে কাঁচা ইট তৈরি করতে শ্রমিক খরচসহ প্রতিটি ইটে খরচ হয় প্রায় তিন টাকা। এতে তাদের ভাটার প্রায় ৯ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

গোপালকান্দি গ্রামের ইটভাটা মালিক কামাল হোসেন বলেন, ‘এক হাজার কাঁচা ইট তৈরি থেকে শুকানো পর্যন্ত প্রায় ৩ হাজার টাকা খরচ পড়ে। এই অবস্থায় ১ লাখ কাঁচা ইট নষ্ট হওয়া মানে প্রায় ৩ লাখ টাকা নষ্ট হওয়া।’
তিনি আরও বলেন, ‘বৃষ্টির আশঙ্কায় কাঁচা ইটে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার পরও তা রক্ষা করা সম্ভব হয়নি। এতে আবার নতুন করে ইট তৈরি না করা পর্যন্ত ইটভাটা বন্ধ রাখার আশঙ্কা দেখা দিয়েছে।


এই বিভাগের আরও খবর