শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইকোর্টে অনুমতিপ্রাপ্ত চাঁদপুরের ৩০ জন আইনজীবী কে সংবর্ধনা দিলো ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতি

reporter / ২৮৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতি গতকাল  ৩১ আগস্ট  চাঁদপুর জেলার অন্তর্গত যে সমস্ত আইনজীবীগণ ২০২২ সালে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার জন্য সদ্য অনুমতিপ্রাপ্ত হয়েছেন তাদেরকে সুপ্রীম কোর্টের প্লাটিনাম লাউঞ্জে দেয়া হয় বরণ সম্বর্ধনা। সমিতির সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব আহসান উল্লা সদ্য অনুমতিপ্রাপ্ত সমিতির ৩০জন আইনজীবীকে আনুষ্ঠানিকভাবে কলার ব্যান্ড পরিয়ে দেন এবং উপহার হিসেবে বাংলাদেশের সংবিধান ও হাইকোর্ট রুলস প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার কৃতি সন্তান বিচারপতি  কে এম জাহিদ সারোয়ার কাজল  বাংলাদেশের এটর্নী জেনারেল সিনিয়র  এডভোকেট এম,আমিন উদ্দীন, বাংলাদেশ সুপ্রীম  কোর্ট  বার এসোসিয়েশনের সম্মা‌নিত সম্পাদক এড. মোঃ আব্দুন নূর দুলাল, এড শাহ মনজুরুল  হক  উপস্হিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সিনিয়র আইনজীবীগণ।  সমিতির সাধারণ সম্পাদক আহসান উল্লা,যুগ্ম সম্পাদক  মিয়া মোহাম্মদ  সমীর কাওসার  মোঃ শফিকুর রহমানের    সঞ্চালনায় প্রানবন্ত  একটি   অনুষ্ঠান উপস্হাপিত হয়। সমিতির  নেতৃবৃন্দের ভিতর বক্তব্য রাখেন সহ সভাপতি ডঃ গোলাম রহমান ভূঁইয়া, গাজী মহসীন, উপদেষ্টাদের মধ্য হতে অ্যাড ড. মো: শাহজাহান,  এড বোরহানউদ্দীন,অ্যাড আব্দুল কাইয়ুম চৌধুরী, অ্যাড , অ্যাড আবু সাইদ সাগর প্রমুখ।  ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতি ভবিষ্যতে এধরণের কর্মকান্ড চালু রাখবে। বরণের একটি রেওয়াজ ২০২২ সাল থেকে শুরু হল এটা চলমান থাকবে। চাঁদপুরের নতুন নতুন আইনজীবীদের বরণ ও তাদের ডাটাবেজ তৈরী করে তাদের পেশাগত মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। হাইকোর্টে সদ্য প্র্যাকটিসে অনুমতি প্রাপ্ত আইনজীবীদের উদ্যেশ্য করে  বলা আপনাদের হাতে তুলে দিলাম দেশের পবিত্র সংবিধান ও হাইকোর্ট রুলস যা অধ্যায়ণ করে আপনারা দেশের সংবিধান সমুন্নত রেখে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন এবং হাইকোর্ট রুলস অধ্যায়ণ করে উচ্চাদালতের কর্মপরিধি অনুধাবন করে ন্যায়বিচার নিশ্চিত করতে অগ্রনী ভূমিকা পালন করবেন।   সুপ্রীম কোর্টে আইনজীবীদের স্ব স্ব অঞ্চল ভিত্তিক সংগঠন রয়েছে। প্রত্যেকটা সংগঠনই যার যার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সংগঠনের সদস্যদের নিয়ে কাজ করে। ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতিও এর ব্যতিক্রম নয়। ভবিষ্যতে অত্র সমিতির সদস্যদের জন্যে যে কোন মানবিক ও পেশাগত উন্নয়নের কাজে সমিতি জোরালো ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর