শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কার্যক্রম উদ্বোধন

reporter / ৫১৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

আমাদের আশা প্রত্যাশা থাকবে, সে অনুযায়ী কাজও করতে হবে

—– জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন

হাজীগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জে নতুন ভবন ও প্রশিক্ষণ কর্মসূচিরর উদ্বোধন, সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
দুপুরে তিনি বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, হাজীগঞ্জ থানা ও পৌরসভা পরিদর্শন, বিএডিসি কর্তৃক কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন, উপজেলার দুঃস্থ ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন এবং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলাপ্রশাসক বলেন, বিদ্যালয়ের ফলাফল ও অতিরিক্ত কারিকুলাম সন্তোষজনক। তবে অল্পতে সন্তুষ্ট হওয়া যাবেনা। আমাদের বড় আশা ও প্রত্যাশা থাকতে হবে এবং সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি আমাদেরকে মনযোগী ও পরিশ্রমি হতে হবে। তাহলে অল্প সংখ্যক নয়, সবাই ভালো কিছু করতে পারবে।
তিনি বলেন, ক্লাসে প্রথম ও মেধাবী হওয়া এক নয়। যার যে বিষয়ে আগ্রহ রয়েছে, সে সেই বিষয়কে প্রাধান্য দিতে হবে। এতে যার যার যোগ্যতা অনুযায়ী মেধার বিকাশ ঘটবে এবং বাস্তব জীবনে সফলতা অর্জন করতে পারবে। বিষয়টির প্রতি মনোযাগী হলে, আমরা সবাই যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত হতে পারবো। এসময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনের কথা বলেন তি।ি
অপর দিকে জেলা পরিষদের অর্থায়নে উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, জীবনমানের উন্নয়নে সেলাই মেশিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন নারী সেলাই মেশিন ব্যবহার করে তিনি একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হবেন, অপরদিকে তিনি তার পরিবারের সদস্যদের জন্য কাপড় সেলাই করতে পারবেন। এতে পারিবারিকভাবে আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মামুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুম ভানুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এসম উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত  ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার, বাকিলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর