শিরোনাম:
মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা পুষ্পের জোড়া গোলে ফাইনালে ফরিদগঞ্জ চাঁদপুরে পৌরসভার বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন

চাঁদপুর সদর হাসপাতালে ডাঃ গোলাম কাওসার হিমেলের সহকারী পরিচালক পদে যোগদান 

reporter / ৩৭৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডাঃ মোহাম্মদ গোলাম কাওসার, হিমেল  সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান। হাসপাতালের আরপি  ডাঃ মোঃ নোমান হোসেন, সহকারী রেজিস্ট্রার (অর্থো ও সার্জারী) ডাঃ ফরিদ আহমেদ চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, মেডিসিন বিশেজ্ঞ ডাঃ পীযূষ সাহা  সহ হাসপাতালেরর নার্স, ব্রাদার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য :  ডাঃ গোলাম কাওসার হিমেল ২৭ তম বি‌সিএস এর পর ২০০৮ সালে সরকা‌রি চাকু‌রিতে যোগদান করেন। এরপর সরকারি বিভিন্ন স্বস্থ্য প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে যোগদানের  পূর্বে তিনি মতলব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০১৯ সাল থেকে ২০২২ সালের ৯ ফেব্রুয়া‌রি পর্যন্ত দা‌য়িত্ব পালন করেন।


এই বিভাগের আরও খবর