শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব প্রেসক্লাবের কার্যকরী কমিটির বিদায় ও বরণ

reporter / ৪২৮ ভিউ
আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

তাওহীদ পাটোয়ারী মনিরঃ
মতলব প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বিদায় ও বরণ গত ৯ মে শুক্রবার বিকাল ৪টায় বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মতলব প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভাপতি নিমাই চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
 মতলব প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফজলে রাব্বী ইয়ামিন, গোলাম হায়দার মোল্লা, যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন তালুকদার, সাবেক অর্থ সম্পাদক পলাশ রায়, দপ্তর সম্পাদক সোবহান ফারুক, ক্রীড়া সম্পাদক মোঃ শরীফ পাটোয়ারী, সদস্য সমির ভট্টাচার্য্য,  খোরশেদ আলম প্রমুখ।
 বিদায়ী সভাপতি মোঃ আক্তার হোসেন বলেন, আমরা সুনামের সাথে দায়িত্ব করেছি। আশা করি, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সুনাম অক্ষুন্ন রাখবেন। সাধারণ সম্পাদক শারীরিক অসুস্থতার কারণে আজকের সভায় উপস্থিত থাকতে পারে নাই বলে দুঃখ প্রকাশ করছি। তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করছি।
 নতুন কমিটির সভাপতি নিমাই চন্দ্র ঘোষ বলেন, সকলের সহযোগিতা নিয়ে ও মতলব প্রেসক্লাবের নিয়মনীতি মেনে সংগঠন ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করবো।


এই বিভাগের আরও খবর