শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল আযহা উদযাপন আজ

reporter / ২০০ ভিউ
আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলার ৪০ গ্রামে আজ বুধবার (২৮জুন) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।  সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও সঙ্গে মিল রেখে তারা আজ পবিত্র ঈদুল আযহা পালন করবেন।
এইদিন অন্যান্য বারের মতো এইবারও হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফেও পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করবেন দরবারের অনুসারীরা।
জানা গেছে, ১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, পবিত্র ঈদ-উল-ফিতর ও পবিত্র ঈদ-উল- আযহা পালন উদযাপন শুরু করেন। এরপর থেকে চাঁদপুরের ৪০ গ্রামের মানুষ রোজা ও আগাম ঈদ পালন করে আসছেন।
স্থানীয়রা জানান, হাজীগঞ্জ উপজেলার বলাখাল, দক্ষিণ বলাখাল, নিলাম বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলিপুর, উচ্চঙ্গা, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট।
 মতলব উত্তর উপজেলার যেসব জায়গায় আজ বুধবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সেগুলো হবে পাঁচানী জামে মসজিদ,  পাঁচানী দরগাহ মসজিদ, পাঁচানী জাহাঙ্গীরিয়া দারা ঘর, সাড়ে পাঁচানী উত্তর পাড়া জামে মসজিদ, দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ,  নেদামদী উত্তর জামে মসজিদ, লতরদী জাহাঙ্গীরিয়া ঈদগাহ মাঠ, মাথাভাঙা জাহাঙ্গীরীয়া দারাঘর,মুন্সীবাড়ী জামে মসজিদ, কচুয়া ও শাহরাস্তির কয়েক গ্রামসহ চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল,পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর ও চট্টগ্রাম জেলার কয়েকটি স্থানে মাও. ইছহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের মতলব উত্তর উপজেলার মুরিদানরা বলেন, সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদ উদযাপন করে থাকি। আজ বুধবার পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে


এই বিভাগের আরও খবর