শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব উত্তরে ছোট হলদিয়া ভাষানচর গ্রামে গার্ডার ব্রিজ উদ্বোধন

reporter / ৮৮৭ ভিউ
আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে
—- নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা অনেকেরই সহ্য হচ্ছে না। দেশ-বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি ও স্বাধীনতাবিরোধী শক্তিরা নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। ওইসব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সজাগ থাকাতে হবে। কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামীলীগ সরকারের  উন্নয়ন অগ্রযাত্রাকে কোনভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না।  দেশ ও জনগণের উন্নয়নের জন্য অতীতের ন্যায় আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে নিজেদের মধ্যে ভেদাভেদ পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে ছোট হলদিয়া ভাষানচর গ্রামে গার্ডার ব্রিজ উদ্বোধনের সময়  এ কথাগুলো বলেছেন।
গার্ডার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আখিঁ’র সঞ্চালন বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা মাষ্টার, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, ফতেহপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরঙ্গজেব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমতুল্লাহ চৌধুরী প্রমুখ।


এই বিভাগের আরও খবর