শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

দূর্গা পূজা উপলক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনির অনুদান প্রদান

reporter / ৩৮৬ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর পৌরসভা ও হাইমচর উপজেলার ৪৬টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে।

রোববার মহাষ্টমীতে শিক্ষামন্ত্রীর পক্ষে মন্দিরগুলোর কমিটির নেতৃবেৃন্দের হাতে অনুদান তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয় সম্পাদক অজয় কুমার ভৌসিক, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সম্সিলিত সাংস্কৃতি জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক অভিজিত রায়, জেলা যুব ঐক্যের সদস্য সচিব পার্থ গোপাল দাস, যুগ্ম আহবায়ক জয় নাগ।

যে ৪৬টি মন্দির ও পূজা মন্ডপে অনুদান দেওয়া হলো: চাঁদপুর সদর উপজেলার ৪০টি মন্ডপ হলোঃ কালী বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা পুজা কমিটি, রাম কৃষ্ণ আশ্রম, গুয়াখোলা কুণ্ডু বাড়ি, মজুমদার বাড়ি পূজা মন্ডপ, পুরানবাজার নিতাইগঞ্জ পূজা মন্ডপ, বারোয়ারি পূজা মন্ডপ, হরিসভা পূজা মন্ডপ, ঘোষপাড়া পূজা মন্ডপ, জাফরাবাদ পালপাড়া পূজা মন্ডপ, নিতাইগঞ্জ রনজিত দাসের বাড়ি পূজা মন্ডপ, নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দির, নতুন বাজার ঘোষ পাড়া পূজা মন্ডপ, পুরানবাজার দাস পাড়া পূজা মন্ডপ, পুরান বাজার হরিজন পল্লী পূজা মন্ডপ, মহামায়া দত্ত বাড়ি পূজা মন্ডপ, মৈশাল বাড়ি পূজা মন্ডপ, শিলন্দিয়া কুলদাসের বাড়ি পূজা মন্ডপ, দামোদরদি কমলকৃষ্ণ মহাসয়ের বাড়ি পূজা মন্ডপ, উত্তর চরবাকিলা পূজা মন্ডপ, বাবুরহাট রমেশ দের বাড়ি পূজা মন্ডপ, স্বর্ণখোলা সন্তুষী মায়ের মন্দির পূজা মন্ডপ, ডগ লাইন মহা বীর মন্দির পূজা মন্ডপ, ডাসাদি বড় সূত্রধর বাড়ি পূজা মন্ডপ, পুরানবাজার পানের গোলা পূজা মন্ডপ, ডাসদি সুরেশ দাসের বাড়ি পূজা মন্ডপ, পুরানবাজার নবতারা পূজা মন্ডপ, বালিয়া রাধা গোবিন্দ মন্দির, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির, পুরানবাজার কার্তিক সাহার বাড়ি পূজা মন্ডপ, শিলন্দিয়া নান্টু দের বাড়ি পূজা মন্ডপ, দাস পাড়া প্রভাতী সংঘ পূজা মন্ডপ, নতুনবাজার অকাল বোধন সংঘ পূজা মন্ডপ, মঠখোলা শিব বাড়িয়া ঠাকুর বাড়ি পূজা মন্ডপ, মুন্সেফপাড়া পূজারী সংঘ পূজা মন্ডপ, পুরানবাজার জয় রাম সংঘ পূজা মন্ডপ ও চরমেশা পূজা মন্ডপ।

হাইমচর উপজেলা পূজা মণ্ডপ গুলো হলোঃ কমলাপুর দেবী দূর্গার মন্দির, পশ্চিম চর কৃষ্ণপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির, চর ভাঙরগা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, দক্ষিণ চরভৈরবী শ্রী শ্রী গৌর নিতাই মন্দির, উত্তর চরভৈরবী হরিচাঁদ ঠাকুর মন্দির ও পাড়া বগুলা মজুমদার বাড়ি দেবী দূর্গার মন্দির।


এই বিভাগের আরও খবর