শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে শেখ হাসিনা কাজ করে যাচ্ছে  …  এড.নুরুল আমিন রুহুল এমপি  

reporter / ৪২৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
 চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের  উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন।  কারন এই দিনে তারা তাদের সম্মান এবং  পারিশ্রমিক আদায়ের জন্য প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেই প্রতিদানের নারীদের উদ্দেশ্যে করে বিভিন্ন ধরনের উক্তি তৈরি হয়েছিল। বর্তমান সরকার আমলেই নারীরা সবচেয়ে বেশী সন্মানিত ও মুল্যায়িত হয়েছে। দেশের  এমন কোন দপ্তর নেই, এমন কোন অফিস নেই যেখানে নারীদের মুল্যায়ণ করা হয়নি।
 মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ  মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা
 ফাহমিদা হককের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন  মতলব দক্ষিন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা  আওয়ামী লীগের সাবেগ সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান  মোফাজ্জল হোসেন ।


এই বিভাগের আরও খবর