শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলবে চরকালিয়া উবি এসএসসি ব্যাচ’ ০২ এর উদ্যােগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

reporter / ৩১৮ ভিউ
আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০২ এর উদ্যােগে স্কুল ক্যাম্পাসে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
১৯ মার্চ শনিবার সকাল থেকে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্পটি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ১৯২১ সালে প্রতিষ্ঠিত উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চরকালিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত হয়।

সকাল ৯ টায় এই মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন।

ব্যাচ ২০০২ এর উদ্যােগে আয়োজিত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা দিয়েছেন। ডাক্তাররা হলেন, ডা. ইসমাইল হোসেন, ডা. এসএম আহমেদ আবেদ, ডা. আবু সাঈদ, ডা. হাসিবুল ইসলাম ও ডা. জাভেদ ইকবাল রিয়াদ।

ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামসহ স্কুলের এসএসসি ব্যাচ ২০০২ এর শিক্ষার্থী ডা:এস.এম আবেদ, ডাক্তার আবু সাঈদ,গাজী মোঃ মহসিন, মামুন মুন্সি, কামরুজ্জামান কাজল, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ আল-আমিন, মোঃ হোসেন জনি, ফাহিম মহসিন, মহসিন সরকার, শাহজালাল, মোহাম্মদ আলম, আল-আমিন সরদার, হানজালা, মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ ইকবাল, মিসেস সুমি আক্তার, জহিরুল মহসিন, মোঃ তুহিন, খোকন আহমেদ সুমন, মোঃ ওয়াসিম, মোহাম্মদ শিপন, মোহাম্মদ জিলানী, মোঃ উজ্জল হোসেনসহ আরো বেশ ক’জন।


এই বিভাগের আরও খবর