শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড

reporter / ৩২০ ভিউ
আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
শুক্রবার বিকেলে বৈশাখী ঝড়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিম্নঞ্চলে লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গেছে।  প্রচন্ড ঝড়ে কারনে সাধারন মানুষের ফসলী জমি, ঘর বাড়ী, ও দোকান পাটের ব্যাপক ক্ষতি সাধনসহ এমনকি বিদুৎত খুঁটি হেলে পরার সংবাদ পাওয়া গেছে।
এ ছাড়াও বিভিন্ন এলাকার ছোট বড় অনেক গাছ  রাস্তা পাশে উপড়ে পড়ে যান চলাচলসহ বিদুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ ছাড়াও প্রবল বর্ষনের কারনে মতলব উত্তর উপজেলার অনেক এলাকার ঘর বাড়িসহ  বিভিন্ন  রাস্তা ঘাটে হাটু পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
নিজ ছেঙ্গারচর গ্ৰামের মাইন উদ্দিন দেওয়ানের বসত ঘরের চালের উপর গাছ পড়ে ঘরটি ভেঙে যায়। তবে এ সময় ঘরের লোকজন রান্না ঘরে থাকায় প্রাণে রক্ষা পান।
সাইদুর রহমান জানান, প্রচন্ড ঝড় কারনে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টির কারনে কলাকান্দা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পল্লী বিদুৎতের খুটি হেলে পরেছে। বিদুৎত খুঁটি হেলে পরার কারনে এলাকাবাসী চরম আতংকের মধ্যে রয়েছে।  এ ছাড়াও ফসলী জমিসহ আমের প্রচুর ক্ষতি সাধন হয়েছে।
জানা গেছে, এক দিকে কাল বৈশখী ঝড় ও অপর দিকে অতিরুক্ত বৃষ্টির কারনে মতলব উত্তর উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে নিচু এলাকার রাস্তাঘাট ও ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে।


এই বিভাগের আরও খবর