শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

জেলা আ.লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে মতলব উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দে সাক্ষাৎ

reporter / ৩৩২ ভিউ
আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে
— আবু নঈম পাটওয়ারী দুলাল

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের কর্মরত সাংবাদিকদের সব সময় ন্যায়ের পক্ষে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা গতকাল রোববার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষ করতে গেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সাংবাদিকদের উন্নয়নের জন্য অনেক কার্যক্রম করে যাচ্ছে। যা অতীতে কোনো সরকার করেনি। আপনারা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।
তিনি বলেন, মতলব উত্তর প্রেসক্লাবের নব গঠিত কমিটির পাশে সব সময় থাকব। এবং সব ধরনের সহযোগিতা করব।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটির  সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সহ সভাপতি জহিরুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রানা, সদস্য জাকির হোসেন রিপন, শাহিন আলম, দৌলত হোসেন আবির, সুমন আহমেদ, তাইজুল ইসলাম সাগর, কামরুল ইসলাম রাব্বী।


এই বিভাগের আরও খবর