শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মতলব উত্তরে প্রবাসী হাসান কাজীর বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত

reporter / ৬৫৩ ভিউ
আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

কামরুল হাসান রাব্বীঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সানাতের কান্দি গ্রামের মরহুম খলিল কাজীর ছেলে প্রবাসী হাসান কাজীর দোচালা টিনের ঘর সহ ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়।
উল্লেখ্য, ২২ মে রবিবার সকাল আনুমানিক ১১ টায় বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রবাসীর স্ত্রী ফারজানা বেগম ও তার মা আকলিমা বেগমের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, এর পর ও ঘর সহ ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সমন্বয়ক আসাদুজ্জামান বলেন, মতলব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসলেও বাড়ির ভিতর আসা যাওয়ার রাস্তা না থাকার কারনে  ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার সুযোগ হয় নাই।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মোঃ হাসানের মা বলেন, আমরা সদস্য সংখ্যা ৫ জন। আমার ছেলে দুই মাস পূর্বে অনেক দায় দেনা করে বিদেশে গেছে, আমার ১ টা নাতি আর ১ টা নাতনি ছোট ছোট। সংসারে আয় করার আর কোন লোক নাই, আমার ছেলের দায়- দেনা শেষ করব, না ঘর তৈরী করব, এখন আর কোন পথ খুঁজে পাই না, আপনারা দশ বাপ- ভাইয়েরা যদি আমাগো দিকে না তাকান আমারা কোথায় যাব। সরকারের কাছে আমাগো দাবি, দয়া করে আমাগো ঘরটি কইরা দেন, আর আমাগো কিছু সাহায্য সহযোগিতা কইরেন।
এ ঘটনা শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ইউপি সচিব দেওয়ান আব্দুল ওহাব, ইউপি সদস্য  কাজী মোস্তাক, দুলাল মুন্সি ও মহর আলী এবং পল্লী বিদ্যুৎ এর  লোকজন ও ঘটনা স্থলে আসেন। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস ও উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান কে অবহিত করেন। এ ক্ষতি গ্রস্ত পরিবারের বসত ঘর নির্মানের জন্য, উর্ধতন কতৃপক্ষের কাছে সার্বিক সহযোগিতা চান। তবে আগুন নিভাতে এসে স্থানীয় ৪ জন লোক আহত হয়। আহতরা হলেন মোঃ রাকিবুল হাসান, শাজাহান, আশ্রাফুল ও সিফাত মোল্লা। আহত রাকিবুল হাসানকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়


এই বিভাগের আরও খবর