শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ওসমান গনি পাটওয়ারীর মনোনয়ন পত্র দাখিল

reporter / ২৪৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চাঁদপুরের প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী।
১৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় তিনি শুভাকাঙ্খীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
তার মনোনয়ন পত্র গ্রহণ করেন,জেলা প্রশাসক কামরুল হাসান,সহকারী রির্টানিং কর্মকর্তা মোাহাম্মদ তোফায়েল হোসেন।
এসময় ওসমান গনি পাটওয়ারীর সাথে উপস্থিত ছিলেন,সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী,বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী সাংবাদিকদের বলেন,‘ আমি আশা করছি আসন্ন জেলা পরিষদ নির্বাচন উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। আমি বিশ্বাস করি স্বচ্ছ একটি নির্বাচন আমরা করতে পারবো।
অবাদ,সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বচন উপহার দেয়া একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।


এই বিভাগের আরও খবর