শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জ কড়ৈতলী খেলার মাঠ রক্ষার  দাবীতে মানববন্ধন

reporter / ৪৯৩ ভিউ
আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কড়ৈতলী খেলার মাঠ রক্ষা ও সংস্কারের দাবীতে খেলোয়াড় ও এলাকাবাসী মানববন্ধন করেছে। রোববার (১৬ অক্টোবর) বিকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বসুন্ধরা কিংসের খেলোয়াড় রেজাউল করিম রেজা, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এর  ইউপি সদস্য আলী হায়দার উজ্জল পাটওয়ারী, কড়ৈতলী উদয়ন যুব সংঘের সভাপতি আশিক পাটওয়ারী, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন দুর্জয়, সহ-সভাপতি আলমগীর হোসেন মিয়া, সাবেক সহ-সভাপতি তাপাজ্জ্বল হোসেন পাটওয়ারী, সদস্য শাহালাম দর্জী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল পাটওয়ারী, প্রবাসী রাহুল মিয়া, খেলোয়ার দের মধ্যে ছিলেন, ইয়াছিন, ফরান, ফয়সাল, শরিফ, নিলয় চন্দ্র, আমান।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বসুন্ধরা কিংসের খেলোয়াড় রেজাউল করিম রেজা বলেন, আমি কড়ৈতলী উদয়ন যুবসংঘের এই মাঠে খেলেই আজ এই পর্যন্ত পৌছেছি। কিন্তু পাশের বাবুর দীঘিতে ইতিমধ্যেই মাঠের অন্তত ২০/২৫ ফুট জায়গা বিলীন হয়ে গেছে। মাঠ দিয়ে যানবাহন চলায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে মাঠটি। গত একমাসে একটি খেলাও হয়নি মাঠে। আজ তাই মানববন্ধনের সাথে সাথে মাঠ রক্ষা ও সংস্কারের দাবীতে জরাজীর্ণ মাঠে আমরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। মানববন্ধনে কয়েকশত এলাকাবাসী ও স্থানীয় খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর