শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

আজ ১৯ বছর পর চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলন

reporter / ২২৮ ভিউ
আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

মো : মুছা তপদার

বাংলাদেশ আওয়ামী লীগের চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আজ ৫ই ডিসেম্বর রোজ সোমবার বিকাল ২ ঘটিকায় চাঁদপুর স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাছির উদ্দিন আহমেদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সম্মেলনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে এবং দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে তৃণমূল থেকে কমিটি গঠন হচ্ছে। চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৯ বছর পর আজ ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে সদর উপজেলার নেতাকর্মীরা আজ উজ্জীবীত।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান ১৯ বছর সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আলী এরশ্বাদ মিয়াজী ২০০৫ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। সম্মেলনের তারিখ ঘোষণার পর বর্তমান কমিটির অনেকেই সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নিজেদের অবস্থান জানান দিয়েছেন।

এর মধ্যে সভাপতি প্রার্থী হিসাবে আবু নাসের বাচ্চু পাটওয়ারী, জসিমউদদীন পাটওয়ারী, আলী এরশ্বাদ মিয়াজি, নুরুল ইসলাম নুরু, আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, আজিজ খান বাদল, হাবিবুর রহমান দর্জি, মাসুদুর রহমান নান্টু, মন্জুরুল ইসলাম মন্জু মাঝি, প্রমুখ।

সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে আইউব আলী বেপারী, আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মোঃ আমিনুর রহমান বাবুল, মোঃ হুমাশুন কবির খান, মোঃ হারুনুর রশিদ হাওলাদার, মোঃ জাহাঙ্গীর ভুইয়া, আলমগীর হায়দার ভুইয়া, মোঃ জহিরুল ইসলাম খান নয়ন, সায়েদুর রহমান অপু প্রমুখ।

জেলা যুবলীগের যুগ্মআহবায়ক আবু পাটওয়ারী বলেন, অনেক বছর পর সদর এবং পৌর আওয়ামী লীগের কাংক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, যারা প্রকৃত আওয়ামী লীগ করে তারা যেন নেতৃত্বে আসে। কোন হাইব্রিড, সন্ত্রাসী যেন নেতৃত্বতে না আসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন আল্লাহ সুস্থ রাখেন।

সদর উপজেলার ১৪ নম্বর রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হজরত আলী বেপারী জানান, দীর্ঘ ১৯ বছর পর সম্মেলন হবে জেনে আমরা উজ্জীবীত ও আনন্দিত। আমরা চাই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসুক। তাহলে আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরো সুন্দর ও সচ্ছ হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী বলেন, কেন্দ্রীয় নেতারা যাকে নির্বাচিত করবেন, তার নেতৃত্বে আমরা আগামীতে কাজ করব।

বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী বলেন, যারা তৃনমূল নেতাদের পাশে যারা থাকবেন তাদেরকেই নেতা নির্বাচিত করা প্রয়োজন বলে আমি মনে করি। আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক তথা সর্বস্তরের জনসাধারণকে উক্ত সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।


এই বিভাগের আরও খবর