শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফুলেল শুভেচ্ছা

reporter / ২৩৮ ভিউ
আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার নেতৃবৃন্দ।
গত ২৮ জানুয়ারি, শনিবার চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তণ শিক্ষার্থীদের পূণর্মিলনী ও রজতজয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপিকে এ শুভেচ্ছা জানানো হয়। প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আফরোজা মারিয়া।
এসময় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রনজিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনজুরুল হক শোয়েব, লেখক ও শিক্ষা উপদেষ্টা জেসমিন মুননি, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন পাটওয়ারী, ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম খান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুণর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী আগত ব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি দক্ষতার সাথে পালন করেছেন সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর