নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহরের ট্রাক ঘাটে আনোয়ারা টিম্বার নামের একটি ঐতিহ্যবাহী করাত কল অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোররাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয় এলাকার লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পরে চাঁদপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে তাৎক্ষণিকভাবে চাঁদপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
আনোয়ারা টিম্বার মালিক শেখ আবুল খায়ের আবু জানান, তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকার উপরে হয়েছে।