শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর মাছঘাটে কিছুটা বেড়েছে ইলিশের সরবরাহ

reporter / ৫৫৯ ভিউ
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
দুই মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ।চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেরা ইলিশের দেখা না পেলেও দক্ষিণাঞ্চলের জেলেদের জালে কিছু ইলিশ ধরা পড়ছে। আর সেই ইলিশ নিয়ে আসা হচ্ছে বড়স্টেশন মাছঘাটে।

ইলিশের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততাও বেড়েছে ঘাটের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির দুইবারৃর সাধারণ সম্পাদক রোটাঃ হাজী সবেবরাত সরকার জানান, বাজারে সত্যিই দক্ষিণাঞ্চলে ধরা পড়া ইলিশের সরবরাহ বেড়েছে। বৃহস্পতিবার চাঁদপুর মাছঘাটে ২৫০ মণ ইলিশ সরবরাহ হয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই আকারে ছোট ও মাঝারি। ১ কেজি ওজনের ইলিশের মণ ৪৫ থেকে ৫০ হাজার টাকা, আর ৩০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের মণ ২২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ‘ইলিশের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। তবে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের ইলিশ পুরোদমে আসা শুরু করলে তখন মৎস্য আড়ত জমে উঠবে। আর দামও নাগালের মধ্যে চলে আসবে।’

উল্লেখ্য, জাটকা সংরক্ষণের জন্য সরকার মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরসহ দেশের বেশকিছু স্থানে নদীতে অভয়াশ্রম ঘোষণা করে। এ সময় নদীতে যেকোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিল।


এই বিভাগের আরও খবর