শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে ১০ কেজি গাঁজা সহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter / ৩৫৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ ২ নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ মে) বিকেল ৩টার সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিনের নেতৃত্বে ও সার্বিক তত্তাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ারের এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. আবুল কালাম আজাদ, এসআই সুজিত চন্দ্র দে, এএসআই ওয়াসীম মিয়া, এএসআই মো. আতিকুর রহমান মিয়াজী ও সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় মতলব উত্তর থানাধীন ষাটনল ইউনিয়নের ০৯নং ওয়ার্ড কালিপুর বাজার গাউছিয়া ট্রের্ডাস এর সামনে পাকা রাস্তার উপর থেকে ঢাকা জেলার শাহজানপুর থানার পানির ট্যাংকি রেলওয়ের কলোনী কামালের বাসার ভাড়াটিয়া মনির হোসেন স্ত্রী নার্গিছ আক্তার (৫৫) এবং রনির স্ত্রী শিরিন আক্তার (৩০) কে ১০(দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, ধৃত আসামীদের হেফাজত হইতে ১০ (দশ) কেজি গাঁজা জব্দ করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর