শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

মতলবে দিনে দুপুরে সাহা মেডিকেল হলে চুরি  

reporter / ৪৩৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব বাজারের প্রানকেন্দ্রে অগ্রনী ব্যাংক রোডের সাহা মেডিকেল হলে ক্যাশ বক্স থেকে ত্রিশ হাজার টাকা চুরি করা হয়েছে  ।
৩ ফেব্রুয়ারী বৃহস্প্রতিরা বেলা সাড়ে তিনটার সময় ওই চোর ঔষধ কিনবে বলে দোকানে আসেন। দোকান  মালিক সজিব সাহা বাসায় থাকায় মোবাইলে ফোন করে ওই চোর পরে  দোকানে স্টাফ পিতুল ঘোঘের কাছে মোবাইলে ব্যবস্থাপত্র দেখায় । এর মধ্যে ওই লোককে দাড় করিয়ে অন্য দোকানে ঔষধ আনতে যায় পিতুল ঘোষ । ঔষধ নিয়ে দোকানে এসে দেখে ওই লোক চলে গেছে দোকানের ফ্লোরে একশত টাকা পরে আছে তখন পিতুল ঘোষের সন্দেহ হলে ক্যাশবক্স খুলে দেখে ক্যাশে রাখা প্রায় ত্রিশ হাজার টাকা নিয়ে চলে যায় চোর।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে পিতুল ঘোষ ঔষধ আনতে বাহিরে গেলে ওই চোর দোকানের ভিতরে প্রবেশ করে চেয়ারে বসে ড্রয়ার খুলে টাকা নিয়ে চলে যায় ।  পরে চোরের মোবাইল নাম্বার থেকে ফেইসবুক আইডি শনাক্ত হয় । আইডিতে তার নাম মুসা ইব্রাহিম।
এ বিষয়ে সাহা মেডিকেল হলের মালিক সজিব সাহা মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান ।


এই বিভাগের আরও খবর