শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাটকা রক্ষা অভিযানে জব্দকৃত ৫১জেলে নৌকা আজ বিক্রি হবে নিলামে

reporter / ৪৭৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: 
গত মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষা অভিযানে টাস্কফোর্স কর্তৃক জব্দ জেলে নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি হবে।
আজ মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এই উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। এতে অভিযানে জব্দকৃত ৫১টি মাছ ধরার নৌকা নিলামে বিক্রি হবে। উন্মুক্ত নিলামে যে কোন ব্যাক্তি অংশগ্রহন করতে পারবেন। তবে নিলাম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট স্থানে অবগত করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, জেলে নৌকা বিক্রির উন্মুক্ত নিলাম সংক্রান্ত একটি আহবায়ক কমিটি করা হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক এই কমিটি গঠন করে দিয়েছেন।
উক্ত কমিটির আহবায়ক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী, সদস্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ, সহকারী কমিশনার (এনডিসি) মেশকাতুল ইসলাম এবং সদস্য সচিব সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।


এই বিভাগের আরও খবর