শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

reporter / ২৪৬ ভিউ
আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মেয়াদ উক্তীর্ন (১২ বছরের ) কমিটি বাতিলের দাবিতে গতকাল শনিবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে এলাকার সাংসদ ,জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের অনুসরাী তৃনমূল উপজেলা আওয়ামী লীগের ব্যানারে শতশত নেতাকর্মীরা।
অন্যদিকে একই দিন একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সের্তৃবৃন্দরা সাংসদ শফিকুর রহমানের বিরুদ্ধে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিবৃতি দেয়ার জন্য পূর্ব নির্ধারিত সময় সূচী মতে সাংবাদিকরা উপস্থিত হলে উপজেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আওয়ামী লীগের নের্তৃবৃন্দরা সংবাদ সম্মেলন করতে পারেনি। সরকার দলীয় দুটি পরস্পর বিরোধী  গ্রুপের সংঘাত এড়াতে এদিন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর অবস্থানে থাকায় কোন অপ্রীতিকর ঘঁটনা না ঘটলেও বর্তমানে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
সরকারি প্রশাসন ও দলীয়  সুত্র জানায়, সম্প্রতি এলাকার সাংসদ মুহম্মদ শফিকুর রহমান এমপি একটি বেসরকারী টেলিভিশনে চাঁদপুরের সাংসদ, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি,সাবেক সাংসদ  মোঃ শামছুল হক ভুঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান ্এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের নাম উল্লেখ সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ কয়জন সাংবাদিকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল।  এমপির দেয়া এই বক্তব্যটি আপত্তির মনে করে তা সামাজকি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এমপি ও উপজেলা আওয়ামী লীগের কর্মতৎপরতার পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এক পর্যায়ে উক্ত বক্তব্যর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুৃ সাহেদ সরকার এমপির বিরুদ্ধে আজ ফরিদেগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিবৃতি দেয়ার কথা ছিল। এ খবর ছড়িয়ে পড়লে একই দিন এমপির অনুসারীরা ১২ বছরের মেয়াদ উক্তীর্ন উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষনা পেয়ে স্থানীয় নেতাকর্মীরা প্রেসক্লাবের পাশেই যুবলীগের কার্যালয় প্রাংগনে ঝড়ো হতে থাকে। এক পর্যায়ে উক্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে থাকে। পরে দুই পক্ষের সংঘাত এড়াতে সরকারী প্রশাসনের তৎপরতায় উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দরা প্রেসক্লাবে আসেন নি। অন্যদিকে এমপির অনুসারীরা উপজেলা আওয়ামী লীগের মেয়াদ উক্তীর্ন কমিটি বাতিলের দাবি করে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দীন ও সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, জেলা পরিষদের সদস্য আলী আক্কাছের নির্তৃত্বে ফরিদগঞ্জ সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর এলাকা প্রদক্ষিন করেছে।
এমন উক্তপ্ত পরিস্থিতি দেখে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা ও থানার ওসি আবদুল মান্নান সহ একদল পুলিশ প্রেসক্লাব প্রাংগনে এসে উক্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন।
এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, আমরা উপজেলা প্রশাসনের অনুরোধে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আমাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন বন্ধ করেছি। তবে সাংবাদিকদেরকে আমাদের দলীয় বিবৃতি পৌছে দিয়েছি।
তবে এ নিয়ে সরকার দলীয় কয়জন নেতাকর্মী জানায়, মূলত এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় সুবিধা পাওয়া না পাওয়ার বঞ্চনাকে কেন্দ্র করে দলীয় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা নিয়েই চলছে ফরিদগঞ্জে আওয়ামী লীগের দািট গ্রুপের পরস্পর বিরোধী উ্ক্তপ্ত রাজনীতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর ছাড়া দুই পক্ষের এই উক্তপ্ত রাজনীতির অবসান হওয়ার কোন লক্ষন নেই বলে অনেকেই মনে করছেন।


এই বিভাগের আরও খবর