শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

reporter / ৪১২ ভিউ
আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩

অবৈধ ইট-ভাটাতে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রাখতে হবে
—- জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, সকাল থেকে ডিসি অফিস ও কোর্টে প্রচুর লোকজন আসেন। তখন এখানে যানজট থাকলে একটা সমস্যা হয়ে যায়। এই যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রোববার (২১ মে) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ এর সাময়িক যে সমস্যা দেখা দিচ্ছে তার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে। এব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। শাহরাস্তিতে খাওয়ার পানির খুব সমস্যা। সেখানে আর্সেনিক রিমুভেবল যে পরিকল্পনা (টিউবওয়েল) বাস্তবায়ন হচ্ছে, তা বাড়াতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, চাল ও ধানের সংগ্রহ কাজ শুরু হয়েছে। সে কাজ সুন্দরভাবে যেন সম্পাদন হয় সেদিকে নজর রাখতে হবে। অবৈধ ইট-ভাটাতে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রাখতে হবে। চরভৈরবী লঞ্চ ঘাটে একটি পুল্টুন দরকার, কারণ এ ঘাট থেকে প্রতিদিনি ঢাকাগামী অনেক লোকজন লঞ্চে উঠে। তাই এই ঘাট অতি দ্রুত পুল্টুন করা দরকার। পাসপোর্ট অফিসে দালালদের প্রতি নজর রাখতে হবে। প্রয়োজনে সহযোগিতা চাইলে তা করা হবে।  বড়স্টেশন মোলহেডে পর্যটকদের সুবিধার্থে হকারদের সরিয়ে দিতে হবে। এছাড়াও কেউ অবৈধভাবে স্থাপনা নির্মান করে পরিবেশ নষ্ট করতে পারবে না।
জেলা প্রশাসক বলেন, আজকে প্রায় সবগুলো আলোচ্য বিষয় নিয়েই আলেচনা হয়েছে। অর্থবছরের প্রায় শেষ সময়ে চলে আসছি। এ অর্থবছরের সবগুলো কাজ যেন সুন্দরভাবে নির্ধারিত সময়ে সম্পাদন করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ও সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার প্রমূখ।


এই বিভাগের আরও খবর