শিরোনাম:
মতলব দক্ষিণে ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার চাঁদপুরে বেগম জামে মসজিদ ও দারুল ঈমান মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল মতলবের মাটিতে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না মতলবে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে বাল্কহেড আটক : ৩ লাখ টাকা জরিমানা

reporter / ৩৪২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

মতলব উত্তরে মেঘনা নদীতে একটি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জান যায়, রবিবার রাতে মতলব উত্তরে মেঘনা নদীর মোহনপুর ইউনিয়নের নাছিরারচর এলাকায় অবৈধ বালুমহালে মাটি কাটায় একটি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলো বরিশাল জেলার উজিরপুর উপজেলার বারেক হাওলাদারের ছেলে মো: মাসুদ রানা হাওলাদার (২৯) আব্দুল মান্নানের ছেলে নুরে আলম (৩৫) ও ওহায়েদ খানের ছেলে মো: রফিক খান (৪২)।

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-এমরান খান জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারা-বিহীন অবস্থায় বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড আটক করা হয় এবং বাল্কহেড থেকে ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর